ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।
সোমবার (১১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
এর আগে একই দিনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও পদত্যাগের ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে শেহরীন মোনামি উল্লেখ করেন, সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব থেকে তিনি আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিয়েছেন। তিনি বলেন, শিক্ষকতা জীবনের দীর্ঘ সময়ে প্রশাসনিক দায়িত্ব নেওয়ার প্রতি তার আগ্রহ ছিল না।
তিনি আরও জানান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক পদে কাজ করার পরিকল্পনা আগে কখনও করেননি।
তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের আহ্বানে তিনি এ দায়িত্ব গ্রহণে আগ্রহী হন।
এসআর