[email protected] শুক্রবার, ৮ মে ২০২৬
২৫ বৈশাখ ১৪৩৩

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভাগ পছন্দক্রম চলবে ১৩ মে পর্যন্ত

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ৮ মে ২০২৬ ৩:৩২ পিএম

সংগৃহীত ছবি

গুচ্ছভুক্ত সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য বিভাগ পছন্দক্রম ও আবেদন কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার থেকে এ প্রক্রিয়া শুরু হয়।যা চলবে আগামী ১৩ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ও বিভাগ নির্বাচন করতে পারবেন। ভর্তি সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, GST গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা নির্ধারিত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন বিভাগে আবেদন করতে পারবেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

এ ছাড়া চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞানসহ বিশেষায়িত বিষয়গুলো বিভাগ পছন্দক্রমে যুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে।

এসব বিষয়ের জন্য আলাদা আবেদন করতে হবে না। তবে প্রতিটি বিশেষায়িত বিষয়ের ক্ষেত্রে অতিরিক্ত ৩০০ টাকা ফি যুক্ত হবে।

বিশেষায়িত বিষয়গুলোর ভর্তি পরীক্ষা ও সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য পরবর্তীতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আবেদন ও বিভাগ পছন্দক্রম সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা গুচ্ছ ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম আগামী ৭ জুন শুরু হয়ে ১১ জুন পর্যন্ত চলবে।

এসআর

সম্পর্কিত খবর