[email protected] সোমবার, ৪ মে ২০২৬
২১ বৈশাখ ১৪৩৩

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক সোহেল

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩ মে ২০২৬ ৮:০০ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুড়িগ্রাম জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে মো. আশরাফুল হক বিপুলকে সভাপতি এবং মো. সোহেল রানাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন হুমরান হাসনাত হিরক। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন সারোয়ার আহমেদ শাওন, সাজ্জাদুল আলম সিফাত ও নাজমুল হাসান ইমন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আশিক ইকবাল রাব্বিকে।


এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. খায়রুল ইসলাম, রাকিবুল ইসলাম আপেল ও .হেলাল হোসেন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাঈম ইসলামকে এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন হাসিবুল রহমান রাকিব।


দপ্তর সম্পাদক হিসেবে অর্ঘ্য দীপ সাহা এবং প্রচার সম্পাদক হিসেবে ইফতে খারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

এসআর

সম্পর্কিত খবর