[email protected] শনিবার, ২ মে ২০২৬
১৯ বৈশাখ ১৪৩৩

এডিসি রিয়াজের বিরুদ্ধে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

ববি প্রতিনিধি

প্রকাশিত: ২ মে ২০২৬ ৪:৫৫ পিএম

সংগৃহীত ছবি

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) রিয়াজ হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে অংশ নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনের সময় সংঘটিত সহিংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। তিনি বলেন, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া জরুরি।

পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাকে বদলির দাবিও জানান তিনি।


এ সময় শিক্ষার্থীরা জুলাইয়ের আন্দোলনে হামলার সঙ্গে জড়িত অন্যান্যদের বিচার দাবিও উত্থাপন করেন।


কর্মসূচি শেষে শিক্ষার্থীরা বাংলাদেশ পুলিশ-এর বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেন। এতে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।


পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বরিশাল রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার স্মারকলিপিটি গ্রহণ করেন।

এসআর

সম্পর্কিত খবর