কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ডিবেটিং সোসাইটির সপ্তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে আবদুর রহমান আস সাদী এবং সাধারণ সম্পাদক হিসেবে এনায়েত হোসেন দায়িত্ব পেয়েছেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. আবিদুর রহমান (প্রশাসন), তাইমুন্নাহার তিশা (বাংলা বিতর্ক) ও তানভীর আনজুম সাজন (ইংরেজি বিতর্ক)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নাজমুস সাকিব, নাজমুল হাসান ফাহিম ও মো. শাহিদুল ইসলাম।
এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ফারহা খানম (প্রচার ও প্রকাশনা), সাদিয়া নওশিন এশী (আন্তর্জাতিক), আবছার উদ্দিন ইফতি (দপ্তর), ফাহিমা সুলতানা রাতুয়া (অর্থ), কানিজ ফাতেমা রিমি (প্রশিক্ষণ ও সমন্বয়), মো. তৌহিদুর রহমান সাকিব (তথ্য ও প্রযুক্তি) এবং মো. মাহিনুর (অনুষ্ঠান)।
নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আসিফ ফেরদৌস জিদনী, ইসরাত জাহান ইতি, খাইরুল আমিন মাসুম ও পূর্ণি আক্তার।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক এনায়েত হোসেন বলেন, সংগঠনের ধারাবাহিকতা বজায় রেখে বিতর্ক চর্চাকে আরও এগিয়ে নেওয়া হবে। সভাপতি সাদী জানান, নতুন বিতার্কিক তৈরির পাশাপাশি জাতীয় পর্যায়ে অবস্থান শক্তিশালী করাই তাদের লক্ষ্য।
উল্লেখ্য, সংগঠনটি নিয়মিত বিতর্ক আয়োজন, প্রশিক্ষণ ও জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে।।
এসআর