জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
রোববার (৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফলাফল ঘোষণা করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ জানান, পরীক্ষার মাত্র এক সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, দ্রুতই ভর্তি কার্যক্রম শুরু করা হবে।
প্রকাশিত ফল শিক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও জানতে পারবেন।
অনলাইনে ফল দেখতে শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে লগইন করতে হবে। সেখানে পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ডে গিয়ে ‘ফলাফল’ অপশনে ক্লিক করলেই ফল জানা যাবে।
অন্যদিকে, এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নির্দিষ্ট ফরম্যাটে লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফলাফল জানিয়ে দেওয়া হবে।
এবারের ভর্তি পরীক্ষায় মোট ৪ লাখ ৫৩ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। প্রতিটি আসনের বিপরীতে গড়ে দুইজন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন বলে জানা গেছে।
এসআর