ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ইবি ডান্স অ্যাসোসিয়েশন স্পার্কেলের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু রায়হান বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাইমুম ইসলাম দায়িত্ব পেয়েছেন।
শনিবার (২ মে) সংগঠনের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এই কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—সহ-সভাপতি হিসেবে বর্নালি বর্ন, শাহারা আক্তার সিথি, শেখ রুম্মান ও মিম জাহান কুশি। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহবুবা তানজিম ও মুশাররাত বাশার ফারিহা দায়িত্ব পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে আসমা সাবিহা মারিয়া ও ইমন কুমার সরকার এবং কোষাধ্যক্ষ হিসেবে প্রলয় সাহা দায়িত্ব পালন করবেন।
এছাড়া দপ্তর সম্পাদক পিথি মারিয়া, সহ-দপ্তর সম্পাদক বৃষ্টি ইসলাম, আইটি সম্পাদক আরিফ আল হাসান, প্রচার সম্পাদক শাহরিয়ার বিশ্বাস নাফিজ, উপ-প্রচার সম্পাদক উর্মিলা তন্নি, মিডিয়া কভারেজ ও সোশ্যাল সম্পাদক ফারুক মাহমুদ সৌরভ, নৃত্যবিষয়ক সম্পাদক তাবাসসুম তিথি এবং ইভেন্ট ও পারফরম্যান্স সম্পাদক হিসেবে শ্রাবনী দায়িত্বে রয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ফারদিন ইসলাম, ওহেদুজ্জামান লুথ, সুরাইয়া শেখ মিম, শিমলা বিশ্বাস ও হাবিবা হিমু।
দায়িত্বপ্রাপ্তির পর সাধারণ সম্পাদক মো. সাইমুম ইসলাম জানান, এই দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত এবং কৃতজ্ঞ। তিনি বলেন, সমন্বয়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করবেন।
সভাপতি আবু রায়হান বাবু বলেন, ‘স্পার্কেল আমাদের জন্য শুধু একটি সংগঠন নয়, এটি সৃজনশীলতার একটি প্ল্যাটফর্ম। সবার সহযোগিতায় সংগঠনটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছি।
এসআর