ভোক্তা সচেতনতা বিষয়ক সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) যুব প্ল্যাটফর্ম ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের (সিওয়াইবি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে আরবি বিভাগের শিক্ষার্থী নুর হোসাইন আল রিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আলী আজম মো. আবরার দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সংগঠনটির প্রচার সম্পাদক মোহাম্মদ সৌরভ মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটি এক বছরের জন্য অনুমোদন দিয়েছেন সিওয়াইবির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ।
৫০ সদস্যের এই কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন রাউফুল্লাহ খান, মেহেদী হাসান শাহ ও সুমন রানা।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল কাফী, তাইয়েবা করিম রিজু ও মো. সুমন মিয়া।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল নোমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক রিদওয়ান আহমেদ ও মরিয়ম আক্তার চৈতী।
দপ্তর, অর্থ, প্রচার, আইটি, মানবাধিকার, আইন, নারী, আন্তর্জাতিক, ভোক্তা অধিকার, সাহিত্য ও সাংস্কৃতিক এবং ধর্ম বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক শিক্ষার্থীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি বেশ কয়েকজনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)’ দীর্ঘদিন ধরে দেশে ভোক্তা অধিকার রক্ষা এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কাজ করে আসছে।
বর্তমানে সংগঠনটির কার্যক্রম দেশের বিভিন্ন জেলা, থানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিস্তৃত এবং বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী এতে যুক্ত রয়েছেন।
এসআর