[email protected] রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩

জাবিতে ২৮ এপ্রিল থেকে চার দিনব্যাপী নাট্য উৎসব

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ ৮:১৯ পিএম

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী নাট্য আয়োজন ‘নাট্য উৎসব ২০২৬’।

‘মানুষ বেঁচে থাকো শিশুর হাসি নিয়ে’ স্লোগানে এ উৎসবের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর থিয়েটার।

আয়োজক সূত্র জানায়, ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত টানা চার দিন প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চ-এ নাটক মঞ্চস্থ হবে।


উৎসবের কর্মসূচি অনুযায়ী, উদ্বোধনী দিনে মঞ্চে আসবে ঢাকা থিয়েটার প্রযোজিত ‘রংমহল’।

দ্বিতীয় দিনে জাহাঙ্গীরনগর থিয়েটারের নিজস্ব প্রযোজনা ‘অশ্বথামা’ পরিবেশিত হবে।


৩০ এপ্রিল তৃতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজন করা হয়েছে ভিন্নধর্মী অনুষ্ঠান ‘মধ্যরাতের কবিতা ও গান’। আর শেষ দিন ১ মে জহির রায়হান মিলনায়তন-এর ৩ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী।


এবারের উৎসবে নাট্য ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পাচ্ছেন দিলারা জামান। শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা দেওয়া হবে অরুণ কুমার বসাক-কে।

পাশাপাশি আলোক কুমার রায় পদক পাচ্ছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহিসিনা আক্তার।


আয়োজকদের মতে, উন্মুক্ত এই উৎসব ক্যাম্পাসে সাংস্কৃতিক চর্চা জোরদার করতে এবং নতুন প্রজন্মকে নাট্যচর্চায় উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখবে।

এসআর

সম্পর্কিত খবর