[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

হাবিপ্রবিতে চারজন নতুন সহকারী প্রক্টর নিয়োগ

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ ৯:০৯ পিএম

সংগৃহীত ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (HSTU)-এর প্রক্টোরিয়াল বডিতে নতুন করে চারজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসানের স্বাক্ষরিত পৃথক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগ কার্যকর করা হয়।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।


নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হাসান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মবিনুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আহসান হাবীব এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. ইউসুফ।


অফিস আদেশে উল্লেখ করা হয়, তারা নিজ নিজ একাডেমিক দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুসরণ করে তাদের নির্ধারিত ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবে।
২১ এপ্রিল থেকে এই নিয়োগ কার্যকর হয়েছে বলে আদেশে জানানো হয়।

নবনিযুক্ত সহকারী প্রক্টররা ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংশ্লিষ্ট অনুষদ, বিভাগ ও দপ্তরগুলোতে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

এসআর

সম্পর্কিত খবর