[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

জাবিতে গবেষণায় সেরা হওয়ায় সম্মাননা পেলেন শিক্ষক মিজানুর রহমান

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ ৭:৩৮ পিএম

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান বিশেষ সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছেন।

 ‘আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’ তাকে এই স্বীকৃতি প্রদান করে।
সমাজবিজ্ঞান অনুষদের আওতাভুক্ত বিভাগগুলোর শিক্ষকদের মধ্যে ২০২৫ সালে সর্বাধিক গবেষণা প্রকাশনার জন্য তাকে নির্বাচিত করা হয়।


মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় অনুষদের ডিন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম।


অনুষ্ঠানে ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক দারা শামসুদ্দীন জানান, ২০০১ সাল থেকে এই ট্রাস্ট সমাজবিজ্ঞান ও কলা-মানবিকী অনুষদের শিক্ষকদের মধ্যে পর্যায়ক্রমে সর্বোচ্চ গবেষণা প্রকাশনাকারীদের সম্মাননা দিয়ে আসছে।


তিনি বলেন, শিক্ষকদের গবেষণামুখী কার্যক্রমে উৎসাহ দেওয়া এবং মানসম্মত গবেষণা পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছরের গবেষণা প্রকাশনার পরিসংখ্যান বিশ্লেষণ করে সেরা শিক্ষককে বাছাই করা হয়।


অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর