[email protected] সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩

ক্যাম্পাসে অস্থিতিশীলতা রোধে ইবিতে ‘লাল কার্ড’ কর্মসূচি

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬ ১১:৩৬ এএম

সংগৃহীত ছবি

সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম ঘিরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘লাল কার্ড’ প্রদর্শন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাখা নেতাকর্মীরা।

রোববার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটা দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সংগঠনটির শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিন বলেন, অতীতে স্বৈরাচারী আচরণের পরিণতি ভালো হয়নি উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন কেউ যদি নতুন করে সেই পথে হাঁটার চেষ্টা করে, তা প্রতিহত করা হবে।


এ সময় শাখার মুখ্য সংগঠক গোলাম রব্বানী অভিযোগ করেন, বিভিন্ন স্থানে ইচ্ছাকৃতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ এক হলে তা মোকাবিলা করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।


তিনি আরও বলেন, সম্প্রতি এক ছাত্রনেতার সহিংস বক্তব্যের সমালোচনা করে তিনি মনে করিয়ে দেন, অতীতে এমন অবস্থানের কারণে অনেক সংগঠন রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


শিক্ষামন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সরকার পরিবর্তনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ও পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠেছে, যা শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বিষয়।


এছাড়া বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিরা যদি অযোগ্যতা বা পক্ষপাতিত্ব দেখান, তাহলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা নীরব থাকবে না।

এসআর

সম্পর্কিত খবর