[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

এশিয়া বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে মাভাবিপ্রবির চমক, দেশের তালিকায় যৌথ পঞ্চম

মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ১:০১ এএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক স্বীকৃত র‍্যাংকিং সংস্থা Times Higher Education (টিএইচই) প্রকাশিত ২০২৬ সালের এশিয়া বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে প্রথমবারের মতো স্থান করে নিয়েছে মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।

২৩ এপ্রিল প্রকাশিত তালিকায় বিশ্ববিদ্যালয়টি ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান করেছে, যা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে পঞ্চম স্থান নিশ্চিত করেছে।


এ বছর বাংলাদেশ থেকে মোট ১৯টি বিশ্ববিদ্যালয় এই র‍্যাংকিংয়ে জায়গা পেয়েছে। অংশগ্রহণের প্রথম বছরেই মাভাবিপ্রবির এমন অবস্থানকে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


দেশীয় তালিকায় শীর্ষে রয়েছে Bangladesh University of Engineering and Technology (বুয়েট) ও University of Dhaka।

অন্যদিকে এশিয়ার সেরা অবস্থান ধরে রেখেছে Tsinghua University, যা টানা অষ্টমবার শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে আছে Peking University।


উল্লেখ্য, টিএইচই’র এই র‍্যাংকিং নির্ধারণে শিক্ষার মান, গবেষণা কার্যক্রম, গবেষণার প্রভাব, শিল্প খাতের সঙ্গে সংযোগ এবং আন্তর্জাতিকীকরণসহ বিভিন্ন সূচক বিবেচনায় নেওয়া হয়।

এসআর

সম্পর্কিত খবর