[email protected] সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩

এনটিআরসিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন রাজা আব্দুল হাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ৯:০৬ পিএম

সংগৃহীত ছবি

সরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাজা মো. আব্দুল হাইকে।

তিনি এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তাকে প্রেষণে এনটিআরসিএর চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে।
এ সিদ্ধান্ত জনস্বার্থে নেওয়া হয়েছে এবং আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর