[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

প্রশ্ন ফাঁস নিয়ে এনসিপির বিবৃতি, যা বললেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ৭:৫৯ পিএম

সংগৃহীত ছবি

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জানান, প্রশ্ন

 ফাঁসের বিষয়টি যে গুজব তা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে। কোনো রকম সত্যতা যাচাই না করেই তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেওয়া বিবৃতিতে তিনি নিন্দা ও গভীর হতাশা প্রকাশ করেন।

​এর আগে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, গত ২০ তারিখ থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলেও শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, যা শিক্ষাব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলছে। তবে ঢাকা শিক্ষা বোর্ড এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। সাধারণ মানুষকে এ ধরনের প্রোপাগান্ডা থেকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

​এদিকে প্রশ্ন ফাঁসের নামে প্রতারণার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। পুলিশ জানায়, চক্রটি ভুয়া প্রশ্ন বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর