[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

সিমাগো র‌্যাংকিং ২০২৬: গবেষণায় দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শীর্ষে ডুয়েট

ডুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ ৮:৪৭ পিএম

সংগৃহীত ছবি

স্পেনভিত্তিক আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা SCImago Institutions Rankings-এর প্রকাশিত ২০২৬ সালের তালিকায় গবেষণা সূচকে দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থান অর্জন করেছে Dhaka University of Engineering and Technology (ডুয়েট) ।

একই তালিকায় দেশের সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডুয়েটের অবস্থান হয়েছে ১১তম।

ডুয়েটের উপাচার্য অধ্যাপক Dr. Mohammad Zainal Abedin এ অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, ধারাবাহিক একাডেমিক প্রচেষ্টা, গবেষণায় মনোযোগ এবং উদ্ভাবনী কার্যক্রমের ফলেই এই স্বীকৃতি এসেছে।

গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা বৃদ্ধি এবং শিল্পখাতের সঙ্গে সহযোগিতা জোরদারে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিকল্পিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।


তিনি আরও বলেন, শিক্ষার্থীদের গবেষণায় অংশগ্রহণ বাড়ানো, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং মেধাবী শিক্ষক-শিক্ষার্থী আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পাঠ্যক্রম আধুনিকীকরণ এবং গবেষণার আন্তর্জাতিকীকরণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।


উপাচার্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার কথা উল্লেখ করে ডুয়েটকে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান।


প্রসঙ্গত, এবারের সিমাগো র‌্যাংকিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ থেকে ৪৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব—এই তিনটি সূচকের ভিত্তিতেই এ তালিকা প্রস্তুত করা হয়।

এসআর

সম্পর্কিত খবর