[email protected] বুধবার, ৮ এপ্রিল ২০২৬
২৪ চৈত্র ১৪৩২

রাবিতে স্বাস্থ্য সচেতনতায় 'রাইড ফর অ্যাওয়ারনেস' ও জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬ ৯:২২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সংগঠন ‘হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে ‘টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স’ প্রতিপাদ্য নিয়ে একটি সচেতনতামূলক র‍্যালি ও কর্মসূচি পালিত

 হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এই 'রাইড ফর অ্যাওয়ারনেস' র‍্যালিটি শুরু হয়।

​র‍্যালিটি ক্যাম্পাসের প্যারিস রোড, কাজলা, মেইন গেট ও বিনোদপুর হয়ে স্টেশন বাজার প্রদক্ষিণ করে। পরে চারুকলা ও সিরাজী ভবন হয়ে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এটি শেষ হয়। কর্মসূচি চলাকালীন সংগঠনের সদস্যরা শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যবিধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায় সম্বলিত লিফলেট বিতরণ করেন।

​সমাবেশে সংগঠনের সভাপতি মো. ইশতিয়াক আহমেদ রাফি এবং সহ-সভাপতি রাকিব রায়হান বক্তব্য রাখেন। তারা বলেন, বিজ্ঞানের অগ্রগতির সাথে তাল মিলিয়ে দৈনন্দিন জীবনে শারীরিক কসরত ও সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে সুস্বাস্থ্যের বার্তা পৌঁছে দিতেই এই সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে।

​এ সময় বক্তারা একটি সুস্থ জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার এবং বিজ্ঞানসম্মত জীবনযাপনের আহ্বান জানান। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবক এবং রাবি সাইক্লিস্টের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এসআর

সম্পর্কিত খবর