[email protected] বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
২৪ বৈশাখ ১৪৩৩

আবারও সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি: তেল পরিশোধন শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে ২০২৬ ৮:৫৭ পিএম

সংগৃহীত ছবি

দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) বিকাল থেকে পুনরায় তাদের পরিশোধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বুধবার (৬ মে) প্রতিষ্ঠানের উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স)

 মামুনুর রশীদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

​সৌদি আরব থেকে ১ লাখ ৯৪ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নাইনেমিয়া’ জাহাজটি আজ কক্সবাজারের কুতুবদিয়ায় এসে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বিকাল ৫টার পর থেকে উৎপাদন প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিকভাবে দৈনিক সাড়ে ৩ হাজার টন তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাড়ানো হবে। বর্তমানে যে পরিমাণ তেল মজুত হয়েছে, তা দিয়ে আগামী ২০ থেকে ২৫ দিন শোধনাগার সচল রাখা সম্ভব।

​ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত জানিয়েছেন, নতুন চালান আসার ফলে পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ সক্ষমতায় পরিশোধন কাজ পরিচালনা করা হবে। চলতি মাসের ২০ তারিখের পর তেলের পরবর্তী চালান দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা জ্বালানি সরবরাহে ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করবে।

এসআর

সম্পর্কিত খবর