দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের (তেজাবি স্বর্ণ) দাম হ্রাস পাওয়ায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়
করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
নতুন সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য মানের স্বর্ণের বর্তমান দাম নিচে দেওয়া হলো:
২২ ক্যারেট: ২,৪০,৩৩৭ টাকা (প্রতি ভরি)
২১ ক্যারেট: ২,২৯,৪৩১ টাকা (প্রতি ভরি)
১৮ ক্যারেট: ১,৯৬,৬৫৫ টাকা (প্রতি ভরি)
সনাতন পদ্ধতি: ১,৬০,১৪৭ টাকা (প্রতি ভরি)
এর আগে গত বুধবার (২৯ এপ্রিল) প্রথম দফায় স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ মাত্র দুই দিনের ব্যবধানে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমলো।
বাজুসের তথ্যমতে, ২০২৬ সালে এ পর্যন্ত মোট ৫৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৭ বার কমানো হয়েছে। উল্লেখ্য যে, গত বছর (২০২৫) মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।
স্বর্ণের দামে বড় পরিবর্তন এলেও রুপার বাজার দর অপরিবর্তিত রয়েছে। বর্তমানে বাজারে রুপার দাম নিম্নরূপ:
২২ ক্যারেট: ৫,৪৮২ টাকা (প্রতি ভরি)
২১ ক্যারেট: ৫,১৯০ টাকা
১৮ ক্যারেট: ৪,৪৯১ টাকা
সনাতন পদ্ধতি: ৩,৩৮৩ টাকা
আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করে বাজুস নিয়মিত এই মূল্য সমন্বয় করে থাকে।
এসআর