[email protected] বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩

কমিউনিটি ব্যাংকের ৭৫তম বোর্ড সভা সম্পন্ন, আর্থিক প্রতিবেদন অনুমোদন ও লভ্যাংশের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ ৮:৩৭ পিএম

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.’র পরিচালনা পর্ষদের ৭৫তম সভা মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ব্যাংকের চেয়ারম্যান মোঃ আলী হোসেন ফকির।


সভায় ব্যাংকের ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাবও গৃহীত হয়েছে। এছাড়া বিভিন্ন বিনিয়োগ পরিকল্পনা এবং ব্যাংকের সার্বিক কার্যক্রম সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।


সভায় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ব্যাংকের স্বতন্ত্র পরিচালকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন), অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স), অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট), স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি, পুলিশ স্টাফ কলেজের রেক্টর, ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।


এছাড়া ব্যাংকের স্বতন্ত্র পরিচালকবৃন্দ, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানি সচিবও সভায় উপস্থিত ছিলেন। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রম ও বিনিয়োগ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এসআর

সম্পর্কিত খবর