[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৩ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ ১২:০১ পিএম

সংগৃহীত ছবি

দেশের স্বর্ণবাজারে আবারও দামের পতন ঘটেছে। স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।


সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।


নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।


এর আগে, গত ১৫ এপ্রিল সর্বশেষ মূল্য সমন্বয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম বেড়ে হয়েছিল ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।

সে সময় অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও বাড়ানো হয়েছিল।


চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৫৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৪ বার কমেছে।

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার দাম পরিবর্তন করা হয়, যেখানে বাড়ানোর সংখ্যা ছিল বেশি।

এসআর

সম্পর্কিত খবর