[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

দেশে স্বর্ণের দামে বড় পতন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ ১০:৩০ এএম

সংগৃহীত ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। এর ফলে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের

 নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকেই এই নতুন দর কার্যকর করা হয়েছে।

​বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে, যার প্রেক্ষিতেই এই সমন্বয়। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

​উল্লেখ্য, ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৫৫ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে। এর আগে গত ৯ এপ্রিল স্বর্ণের দাম শেষবার কমানো হয়েছিল। গত বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।

এসআর

সম্পর্কিত খবর