দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) খাতে অর্থায়ন জোরদার করতে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেড (এলডিএল)।
এ লক্ষ্যে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে এমএসএমই খাতে আর্থিক সেবার বিস্তার বাড়ানো এবং উদ্যোক্তাদের জন্য সহজতর অর্থায়ন নিশ্চিত করা হবে।
পাশাপাশি দেশের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর প্রধান কার্যালয়ে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাআদত এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আর. এম. নাজমুস সাকিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে সই করেন এবং পরবর্তীতে তা বিনিময় করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম এবং লিমেরিক ডিস্ট্রিবিউশন লিমিটেডের সিনিয়র এজিএম মোস্তফা আল মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসআর