আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে দেশের জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে বলে জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব থেকে বাংলাদেশও বাইরে নয়।
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতি চলছে এবং অনেক দেশই জ্বালানির দাম বাড়িয়েছে। এমনকি উন্নত দেশগুলোতেও মূল্য সমন্বয় করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবের কথা তুলে ধরে তিনি বলেন, ওই অঞ্চলের পরিস্থিতির কারণে আমদানি ব্যয় বেড়েছে। সরকার যে দামে জ্বালানি কিনছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে অভ্যন্তরীণ বাজারে মূল্য নির্ধারণ করতে হচ্ছে।
তিনি আরও জানান, জ্বালানি খাতে এখনও ভর্তুকি রয়েছে, তবে এর বিস্তারিত হিসাব জানতে সংশ্লিষ্ট দপ্তরের তথ্য দেখতে হবে।
মন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতা শুধু একটি দেশের নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি ও জ্বালানি খাতে প্রভাব ফেলছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে।
এসআর