[email protected] শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
১১ বৈশাখ ১৪৩৩

বাজারে স্বস্তি ও অস্বস্তি: মুরগির দাম কমলেও চড়া মাছের বাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ ১১:০৮ এএম

সংগৃহীত ছবি

দীর্ঘদিন চড়া থাকার পর রাজধানীর বাজারে মুরগির দামে বড় ধরনের পতন ঘটেছে, তবে ক্রেতাদের জন্য অস্বস্তি বাড়িয়ে মাছের দাম আরও বেড়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রামপুরা ও

 ডিএনসিসি কৃষি মার্কেটসহ বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

​মুরগির বাজার: সোনালি মুরগির দাম কেজিতে ৫০ টাকা পর্যন্ত কমে ৩৫০-৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। পোল্ট্রি মুরগি ১৭০-১৮০ টাকা এবং দেশি মুরগি কেজিতে ৬০-৭০ টাকা কমে ৭২০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে লেয়ার মুরগির দাম ২০ টাকা বেড়ে ১৭০ টাকায় দাঁড়িয়েছে।

​মাংসের বাজার: গরু ও খাসির মাংস আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকা এবং খাসির মাংস ১১৫০ থেকে ১২০০ টাকায় স্থির আছে।

​মাছের বাজার: মাছের দাম প্রকারভেদে কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে ২২০ টাকার নিচে কোনো মাছ মিলছে না। রুই মাছের কেজি ওজনভেদে ৩৪০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত ঠেকেছে। তেলাপিয়া, পাঙ্গাশ ও পাবদাসহ প্রায় সব মাছেরই দাম ঊর্ধ্বমুখী।

​সবজির বাজার: সপ্তাহের ব্যবধানে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। করলা, পটল, ঢেঁড়স ও বেগুনের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে। অধিকাংশ সবজি এখন ৪০ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

মুরগি ব্যবসায়ীদের মতে, খামারে উৎপাদন ও বাজারে সরবরাহ বাড়ায় দাম কমছে। অন্যদিকে, সবজি ব্যবসায়ীরা বলছেন, আমদানি বেশি থাকায় দাম কমলেও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ বেশি পড়ছে, যা বাজারদরে প্রভাব ফেলছে।

​সাধারণ ক্রেতারা মুরগি ও সবজির দাম কমায় খুশি হলেও মাছের আকস্মিক দাম বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেছেন।

এসআর

সম্পর্কিত খবর