[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

ডিএসইতে লেনদেনে মন্দাভাব, দুই ঘণ্টায় লেনদেন ৪২৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ ১২:৪৩ পিএম

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ারের দরপতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেনের প্রথম দুই ঘণ্টায় দাম বাড়া সিকিউরিটিজের চেয়ে দাম কমা প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি ছিল, যার

 ফলে সূচকে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। দুপুর ১২টা পর্যন্ত বাজারটিতে প্রায় ৪২৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

​বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সকাল ১০টায় লেনদেন শুরুর সময় ইতিবাচক প্রবণতা থাকলেও বেলা ১১টার পর থেকে অনেক প্রতিষ্ঠানের শেয়ার দরপতনের তালিকায় নাম লেখাতে শুরু করে। প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩১টির দাম বেড়েছে, ১৮৫টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

​সূচকের অবস্থানে দেখা গেছে, দুপুর ১২টা নাগাদ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে ৫ হাজার ২৯৭ পয়েন্টে অবস্থান করছে। তবে অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। উল্লেখ্য, এর আগের দিন বুধবার ডিএসইতে দুই মাসের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৫৬ কোটি টাকার লেনদেন হয়েছিল। আজ দুপুর ২টা পর্যন্ত লেনদেন অব্যাহত থাকবে।

এসআর

সম্পর্কিত খবর