[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৩ বৈশাখ ১৪৩৩

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬ ৭:১৫ পিএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কমে আসার সম্ভাবনা এবং ভূরাজনৈতিক অস্থিরতা কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে।

একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ হ্রাস পাওয়ায় এবং সুদের হার কমানোর সম্ভাবনা জোরদার হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের চাহিদা বেড়েছে বলে বিশ্লেষকদের ধারণা। খবর রয়টার্সের।


বৃহস্পতিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৮১৯.৬৬ ডলারে পৌঁছায়। এর আগের সেশনে এটি এক মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে অবস্থান করেছিল।


অন্যদিকে, যুক্তরাষ্ট্রে জুন ডেলিভারির স্বর্ণ ফিউচার বাজারেও দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৮৪১.৭০ ডলারে দাঁড়িয়েছে।


বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক উত্তেজনা কমার ইঙ্গিতের পাশাপাশি ভবিষ্যতে সুদের হার কমতে পারে—এই প্রত্যাশাই স্বর্ণের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতার প্রধান কারণ।

এসআর

সম্পর্কিত খবর