দেশে জ্বালানি তেল বিতরণ আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে চালু হওয়া ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পরিধি বাড়ানো হয়েছে।
নতুন করে আরও ১৯টি জেলায় এই সেবার নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে।
সরকারের এ উদ্যোগটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, যা শুরুতে সীমিত আকারে চালু থাকলেও ধীরে ধীরে বিস্তৃত করা হচ্ছে।
সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর এক ঘোষণায় জানানো হয়, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় অ্যাপটির নিবন্ধন উন্মুক্ত করা হয়েছে।
এর আগে ঢাকাসহ কয়েকটি বড় শহরে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু করা হয়। সংশ্লিষ্টরা জানান, ধাপে ধাপে দেশের সব জেলায় ‘ফুয়েল পাস’ সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
এসআর