[email protected] বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
২ বৈশাখ ১৪৩৩

কমিউনিটি ব্যাংকের ৭৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

আলী আকবর রনী

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ ৯:৪৩ পিএম

সংগৃহীত ছবি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.’র পরিচালনা পর্ষদের ৭৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও ব্যাংকের চেয়ারম্যান মোঃ আলী হোসেন ফকির।

সভা শুরুর শুরুতেই পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী মোঃ আলী হোসেন ফকিরকে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এরপর তিনি সভার সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

সভায় বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনা করা হয় এবং ব্যাংকের সার্বিক কার্যক্রমসংক্রান্ত গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।


এ সময় বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—অতিরিক্ত আইজি (অ্যাডমিন) এ. কে. এম. আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (ফিন্যান্স) মোঃ আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) মোঃ ছিবগাত উল্লাহ, অতিরিক্ত আইজি (স্পেশাল ব্রাঞ্চ) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজি ও রেক্টর (পুলিশ স্টাফ কলেজ) কাজী মো. ফজলুল করিম, ডিআইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসান, অতিরিক্ত ডিআইজি (হাইওয়ে পুলিশ) মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট) আহম্মদ মুঈদ, ইন্সপেক্টর কামরুল হাসান তালুকদার, স্বতন্ত্র পরিচালক সৈয়দ রফিকুল হক ও মোহাম্মদ তফাজ্জুল হোসেন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।


সভায় ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনাও দেওয়া হয়।

এসআর

সম্পর্কিত খবর