[email protected] বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
২ বৈশাখ ১৪৩৩

সোনা ও রুপার দামে বড় লাফ: ভরি ২ লাখ ৫০ হাজার ছাড়াল

আলী আকবর রনী

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ ১১:১৩ এএম

আন্তর্জাতিক বাজারের অস্থিরতায় দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার (১৫ এপ্রিল) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। এতে করে প্রতি ভরি সোনার

 দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, যা এর আগে ছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। আজ সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে।

​বাজুস সূত্রে জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। শুধু সোনাই নয়, পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। এখন থেকে ২২ ক্যারেট প্রতি ভরি রুপার জন্য গুনতে হবে ৬ হাজার ৬৫ টাকা। অন্যান্য মানের সোনার মধ্যে ২১ ক্যারেট ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা এবং ১৮ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।

​বিশ্ববাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৮২৩ ডলার ছাড়িয়ে গেছে। মূলত ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার কারণেই বিশ্বজুড়ে মূল্যবান এই ধাতুর বাজার ঊর্ধ্বমুখী। উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল সোনার ভরি। বৈশ্বিক পরিস্থিতির ওপর ভিত্তি করে দেশের বাজারে এই দর ওঠানামা করছে।

এসআর

সম্পর্কিত খবর