মালয়েশিয়া থেকে ২৭ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী
জাহাজ ‘এমটি সেন্ট্রাল স্টার’ বাংলাদেশে এসেছে।
বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়।
জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস জানিয়েছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে পতেঙ্গার ডলফিন জেটিতে তেল খালাসের কাজ শুরু হবে।
প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম জাহাজটি বন্দরে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্দর কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, গত মার্চ মাসে বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।
এর মধ্যে ১৫টি জাহাজ জ্বালানি তেল, ৮টি এলএনজি এবং ৯টি জাহাজ এলপিজি নিয়ে এসেছিল।
এসআর