প্রকাশিত:
১৩ মে ২০২৬ ১২:৫৩ এএম
জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে বুধবার (১৩ মে) রাজধানীর কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
সংস্থাটির পক্ষ থেকে মঙ্গলবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো— হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ীর কিছু অংশ, দারুসসালাম, চানমিয়া মসজিদ সংলগ্ন এলাকা, দেওয়ানবাড়ী, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর এবং গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকা।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, হাবিবনগর ফিডারে বর্তমানে স্বাভাবিকের তুলনায় বেশি চাপ রয়েছে।
গ্রাহকদের আরও নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা দিতে ফিডারটির লোড বিভাজন করে নতুন ফিডার স্থাপনের কাজ করা হবে।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে সিস্টেম লস কমবে এবং ভবিষ্যতে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
এসআর