বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর শাখার নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাসুম পারভেজ রুবেল।
তিনি এর আগে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
মাসুম পারভেজ রুবেল ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের সন্তান।
দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
নবনির্বাচিত সহ-সভাপতি মাসুম পারভেজ রুবেল বলেন, “দলের আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের অধিকার আদায় ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করে যাব।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার ওপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।
এদিকে, তার এ নির্বাচনে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অনেকেই।
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসআর