ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোরে দাউদকান্দি সেতুর ওপর দুটি কাভার্ডভ্যান উল্টে
যাওয়ার ফলে এই অচলাবস্থার সূত্রপাত হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের কুমিল্লামুখী লেনে যানবাহনের সারি দীর্ঘ হতে থাকে, যার ফলে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।
ভুক্তভোগী চালকরা জানিয়েছেন, সামান্য পথ অতিক্রম করতেও কয়েক ঘণ্টা সময় লেগে যাচ্ছে। গজারিয়া হাইওয়ে থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান দুটি সরিয়ে নেওয়ার কাজ চলছে। উদ্ধার কার্যক্রম দ্রুত শেষ করে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে হাইওয়ে পুলিশ।
এসআর