নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে ঘটা বিস্ফোরণে দগ্ধ শংকর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা জাতীয়
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত বুধবার দুপুরে ওই ক্যান্টিনে বিস্ফোরণের ঘটনায় মোট ১২ জন দগ্ধ হয়েছিলেন। নিহত শংকরের শরীরের ৪৬ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক। বর্তমানে আরও পাঁচজন গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং বাকি ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
এসআর