[email protected] বৃহঃস্পতিবার, ১৪ মে ২০২৬
৩০ বৈশাখ ১৪৩৩

জারিয়া-দুর্গাপুর রেললাইন সম্প্রসারণে স্টেশন পরিদর্শন, মতবিনিময় সভা

নেত্রকোনা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ মে ২০২৬ ৮:০৭ পিএম

সংগৃহীত ছবি

নেত্রকোণার জারিয়া ঝাঞ্জাইল রেলস্টেশন থেকে দুর্গাপুর উপজেলা পর্যন্ত সম্ভাব্য রেললাইন সম্প্রসারণ প্রকল্প ঘিরে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) আয়োজিত এ সভায় রেললাইন সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ।

বিশেষ অতিথি হিসেবে অংশ নেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

এছাড়া উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

সভা শুরুর আগে অতিথিরা জারিয়া ঝাঞ্জাইল রেলস্টেশন এলাকা পরিদর্শন করেন এবং সম্ভাব্য রেললাইন সম্প্রসারণের বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানান এবং রেল যোগাযোগ চালু হলে এলাকার অর্থনৈতিক ও পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মত প্রকাশ করেন।

এসআর

সম্পর্কিত খবর