[email protected] বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
২৪ বৈশাখ ১৪৩৩

৫২ কোটি টাকার স্টেশনে ট্রেন থামে মাত্র একটি: কার্যত অচল হাইটেক পার্ক রেলওয়ে স্টেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে ২০২৬ ৯:২০ পিএম

সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈরে ৫২ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন হাইটেক পার্ক রেলওয়ে স্টেশনটি বর্তমানে যাত্রীসেবা বিহীন প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আধুনিক স্থাপত্যশৈলী ও উন্নত অবকাঠামো থাকা সত্ত্বেও এই রুট দিয়ে চলাচলকারী ৪০টি ট্রেনের মধ্যে

 মাত্র একটি লোকাল ট্রেন এখানে যাত্রাবিরতি দেয়। ফলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি এখন লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

​সাভার ও গাজীপুর শিল্পাঞ্চল এবং নিকটস্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রযুক্তি কর্মীদের কথা মাথায় রেখে এই স্টেশনটি নির্মাণ করা হলেও বর্তমানে তারা কোনো সুবিধা পাচ্ছেন না। স্টেশনটিতে মাত্র ৭০-৮০টি টিকিট বরাদ্দ থাকায় সাধারণ যাত্রীদের বাসে যাতায়াত করতে হচ্ছে। যাত্রীশূন্যতার কারণে স্টেশনের ভিআইপি অংশ বন্ধ রাখা হয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাবে স্টেশনের মালামাল চুরি ও অসামাজিক কার্যকলাপের ঝুঁকি বাড়ছে।

​রেলওয়ে সূত্র জানায়, স্টেশনের রক্ষণাবেক্ষণ ও কর্মীদের বেতন বাবদ প্রতি মাসে প্রায় ৫ লাখ টাকা খরচ হলেও রাজস্ব আয় নেই বললেই চলে। বর্তমানে ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কেবল সকালে এখানে থামে। স্থানীয়দের অভিযোগ, বাস্তব চাহিদা বিবেচনা না করেই এই বিশাল বিনিয়োগ করা হয়েছে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, যাত্রাবিরতি বাড়ানোর বিষয়ে রেল বিভাগের সাথে আলোচনা চলছে।

এসআর

সম্পর্কিত খবর