কিশোরগঞ্জের নিকলী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে উপজেলার ভাটি বরাটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন ভাটি বরাটিয়া গ্রামের বাসিন্দা আলী হোসেনের ছেলে নাদিম (২৯) এবং তার স্ত্রী রানু (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নিকলী থানার ওসি মাহাবুবুর রহমানের নির্দেশনায় এসআই রোমান খানের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন এসআই আব্দুস ছোবহান, এসআই শারিফুজ্জামান, পিএসআই সাগর বিশ্বাস, এএসআই আমজাদ হোসেন ও এএসআই জাকির হোসেন।
অভিযানের সময় নাদিমের বাড়ি থেকে ৬২ পিস ইয়াবা ও ১৩ হাজার ৪৪০ টাকা উদ্ধার করা হয়।
পরে নাদিম ও তার স্ত্রী রানুকে আটক করা হয়। তবে এ সময় আনোয়ার হোসেন নামে আরেক ব্যক্তি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
ওসি মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় তিনজনকে আসামি করে নিকলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রয়েছে।
এসআর