কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে কটিয়াদী কিন্ডারগার্টেন সমিতি।
২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
শনিবার (৯ মে) বিকেলে কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মোট ৪৩ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শফিকুল ইসলাম মোড়ল। সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার ও অধ্যাপক রফিকুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অধ্যাপক আনিসুজ্জামান, আখতারুজ্জামান মাস্টার, ডা. আমিনুল ইসলাম, জনি সাহা ও এমদাদুল ইসলামসহ স্থানীয় শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়।
এসআর