কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নে পশ্চিম ডেকরা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) স্থানীয় মাঠে আয়োজিত এ খেলায় বিপুল উৎসাহ নিয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলকরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু নাছের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি ও সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন।
তিনি বক্তব্যে তরুণদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান এবং যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদা ইন্টারন্যাশনাল ট্রাস্ট ফর চ্যারিটি-এর বাংলাদেশ প্রতিনিধি জামাল হোসেন শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলাউদ্দিন মিশাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পেট্রোবাংলার সাবেক জিএম আবু তাহের মিয়াজী, আলকরা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মনির আহমেদ মানিক, সমাজসেবক মাস্টার আব্দুল মান্নান, সৈয়দ একরামুল হক কুসুম, শামসুল আলম ও সৈয়দ এরাদাদ উল্লাহ রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ফাইনাল খেলায় ইমন গ্রুপ ১-০ গোলে নাসিব গ্রুপকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা পরিচালনায় ছিলেন সৈয়দ রায়হান, নাসিব, সজিব, রুবেল, জাবেদ, মারুফ ও ইসরাফিলসহ আয়োজক কমিটির সদস্যরা।
টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের হাতে ৭ হাজার টাকা এবং রানার্সআপ দলের হাতে ৫ হাজার টাকার পুরস্কার তুলে দেয় মাসুদা ইন্টারন্যাশনাল ট্রাস্ট ফর চ্যারিটি।
এসআর