[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ৬:২৯ পিএম

সংগৃহীত ছবি

বৈরী আবহাওয়ার কারণে সাময়িক বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে। আজ ২৬ এপ্রিল (রবিবার) বিকেল পৌনে ৬টার দিকে ফেরি এবং সন্ধ্যা ৬টার দিকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। এর আগে,

 নদীতে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে এবং নদী উত্তাল হয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে বিকেল সোয়া ৪টা থেকে এই রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ।

​বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, আবহাওয়া অনুকূলে আসায় ১ ঘণ্টা ২০ মিনিট পর ফেরি চলাচল শুরু হয়েছে এবং বর্তমানে এই রুটে ১০টি ফেরি সচল রয়েছে।

অন্যদিকে, লঞ্চ ঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন নিশ্চিত করেছেন যে, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সন্ধ্যা ৬টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। আকস্মিক এই অচলাবস্থার কারণে উভয় ঘাটে যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হলেও, চলাচল শুরু হওয়ায় এখন ধীরে ধীরে যানজট কমতে শুরু করেছে।

এসআর

সম্পর্কিত খবর