[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ৬:১০ পিএম

সংগৃহীত ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে

 ফুয়াদ (১৪), মোজাহিদ চৌধুরী ছোটনের ছেলে ও পঞ্চম শ্রেণির ছাত্র রাফি (১২) এবং নবীর হোসেনের ছেলে মিজানুর (২০)। এই ঘটনায় শামীম (১৮) নামে একজন আহত হয়েছেন এবং একটি গরুও মারা গেছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়লে তারা বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এমন সময় সরাসরি তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। অন্যদিকে, পৃথক ঘটনায় ফুলছড়ি উপজেলার ফজলপুর ইউনিয়নে গরু চরাতে গিয়ে আলী আকবর নামে এক কৃষক বজ্রপাতে আহত হয়েছেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান বজ্রপাতে এই প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছেন। আকস্মিক এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে।

এসআর

সম্পর্কিত খবর