[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

এডমিট কার্ড না পেয়ে বিপাকে এসএসসি পরীক্ষার্থী, স্কুলের বিরুদ্ধে অভিযোগ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ ৯:০২ পিএম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী এডমিট কার্ড না পাওয়ার অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।


অভিযোগ অনুযায়ী, উপজেলার বালিয়া উচ্চ বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী সাকিব আল হাসান ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ও ফি পরিশোধ সম্পন্ন করলেও এখনো এডমিট কার্ড পাননি। এতে করে তার পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।


শিক্ষার্থীর দাবি, একাধিকবার বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং বিষয়টি উপেক্ষা করায় তার গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে।


তিনি আরও অভিযোগ করেন, বিদ্যালয়ের অবহেলার কারণে তার শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ ঝুঁকির মুখে পড়েছে। এ ঘটনায় দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং অবিলম্বে এডমিট কার্ড সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।


এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।


অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা জানান, অভিযোগটি তারা পেয়েছেন এবং ইতোমধ্যে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। বিষয়টি যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এসআর

সম্পর্কিত খবর