[email protected] বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
১ বৈশাখ ১৪৩৩

লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

লালমনিরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ ১:৫৮ এএম

সংগৃহীত ছবি

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে লালমনিরহাট জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

নানা কর্মসূচির মাধ্যমে পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানায় জেলার মানুষ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট মাঠ থেকে একটি বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এতে জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান ও পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

পাশাপাশি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে শোভাযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এ সময় বাঙালির ঐতিহ্যবাহী উপস্থাপনা তুলে ধরে।


শোভাযাত্রা শেষে রেলওয়ে মুক্তমঞ্চে নববর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ তাদের পরিবারের সদস্য এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সাংস্কৃতিক পর্বে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থী, জাসাসের শিল্পী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।


এছাড়াও জেলা পুলিশ লাইন্সে পুলিশ সুপার ও পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে পৃথক কর্মসূচির মাধ্যমে নববর্ষ উদযাপন করা হয়। এতে পুলিশ সদস্য ও পুনাকের সদস্যরা অংশগ্রহণ করেন।


জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও নিজস্ব আয়োজনে দিনটি উদযাপন করে।

এসআর

সম্পর্কিত খবর