[email protected] বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩

নেত্রকোনায় নারী সমাবেশের মাধ্যমে ইশতেহার বাস্তবায়ন প্রচার শুরু

নেত্রকোনা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ ৮:৪৯ পিএম

সংগৃহীত ছবি

নেত্রকোনায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সংক্রান্ত প্রচার কার্যক্রম শুরু হয়েছে।

জেলা তথ্য অফিস-এর উদ্যোগে এ কর্মসূচির অংশ হিসেবে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।


মঙ্গলবার (২১ এপ্রিল) কেন্দুয়া উপজেলার ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ আয়োজন করা হয়। এতে প্রায় দেড় শতাধিক নারী অংশগ্রহণ করেন।


সমাবেশে বক্তব্য দেন জেলা তথ্য অফিসের তথ্য কর্মকর্তা নারায়ণ সরকারসহ স্থানীয় শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকেরা। বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও উদ্যোগ তুলে ধরেন।


আলোচনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ সুবিধা, বৃক্ষরোপণ, খাল পুনঃখনন, নারীদের জন্য পরিবহন সুবিধা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নসহ নানা বিষয় গুরুত্ব পায়।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের একজন কর্মকর্তা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এতে উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, এসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সরকারি উদ্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য।

এসআর

সম্পর্কিত খবর