[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

গোবিন্দগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

গাইবান্ধা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ ৮:৩৮ পিএম

সংগৃহীত ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নে জোসনা বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে।


মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার কুড়িপাইকা বোয়ালমারি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জোসনা বেগম ওই এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুল জব্বারের মেয়ে বলে জানা গেছে।


পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় বাড়ির অন্যরা জমির কাজে বাইরে ছিলেন। পরে স্বামী বাড়িতে ফিরে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের একটি ঘরে তার মরদেহ দেখতে পান তিনি। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসআর

সম্পর্কিত খবর