[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে একসঙ্গে ৫ জ্বালানিবাহী জাহাজ, খালাস শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ ৬:০৩ পিএম

সংগৃহীত ছবি

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিপুল পরিমাণ ডিজেল ও অকটেন নিয়ে একযোগে পাঁচটি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দর-এ।

এর মধ্যে কয়েকটি জাহাজ থেকে ইতোমধ্যে জ্বালানি খালাস কার্যক্রম শুরু হয়েছে।


মঙ্গলবার (২১ এপ্রিল) বন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, এসব জাহাজে মোট প্রায় ১ লাখ ৬৯ হাজার টন জ্বালানি রয়েছে, যার বড় অংশই ডিজেল।


বন্দরের ডলফিন জেটিতে নোঙর করা দুটি জাহাজ থেকে সোমবার সকাল থেকেই খালাস কার্যক্রম শুরু হয়। এই দুটি জাহাজ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল নামানো হচ্ছে, যা দ্রুত দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে।


এদিকে আরও তিনটি জাহাজ বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। সেগুলোতেও বিপুল পরিমাণ ডিজেল ও অকটেন রয়েছে এবং পর্যায়ক্রমে সেগুলো থেকেও খালাস কার্যক্রম চালানো হবে।


বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের জ্বালানি চাহিদা বিবেচনায় দ্রুত খালাস ও সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। খালাস শেষ হলে জ্বালানি বিভিন্ন ডিপোতে পাঠানো হবে, যা বিদ্যুৎ, পরিবহন ও শিল্প খাতে সরবরাহ বজায় রাখতে সহায়ক হবে।


সংশ্লিষ্টরা আরও জানান, কয়েকটি জাহাজ ইতোমধ্যে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। সেগুলোও শিগগিরই বন্দরে এসে যুক্ত হলে জ্বালানি সরবরাহ আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর