[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩

কয়েক ঘণ্টায় পাঁচ জেলায় ১১ মরদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ ৪:০৯ পিএম

সংগৃহীত ছবি

স্বল্প সময়ের ব্যবধানে দেশের বিভিন্ন এলাকায় ১১ জনের মরদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নওগাঁ, কক্সবাজার, খুলনা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ—এই পাঁচ জেলায় পৃথক ঘটনায় এসব মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঘটনাগুলো ঘটে।


নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার সদস্যকে মৃত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়দের তথ্যে জানা যায়, সকালে ঘরের ভেতরে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লুটপাটের উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে।


কক্সবাজারের টেকনাফ এলাকায় পাহাড়ি অঞ্চল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, নিখোঁজ হওয়ার পর তাদের সন্ধান মেলেনি। পরদিন সকালে বিভিন্ন স্থানে তাদের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে এবং প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।


টাঙ্গাইলের মির্জাপুরে নদীর পাড় থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় এক নারী ও একটি নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দিলে মাটি খুঁড়ে মরদেহ দুটি বের করা হয়। পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।


খুলনা মহানগরীতে একটি আবাসিক ভবন থেকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


এছাড়া সিরাজগঞ্জের রায়গঞ্জে নদীর পাশ থেকে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আগের দিন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।


পুলিশ জানিয়েছে, সব ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্টরা কাজ করছেন।

এসআর

সম্পর্কিত খবর