কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের একটি পাহাড়ি এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে উত্তর শীলখালী এলাকার দুর্গম পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—আমিনুল ইসলাম রবি (১৯), মুজিবুর রহমান (৩৮) ও নুর বশর (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ে কাজ করতে গিয়ে কয়েকজন ব্যক্তি তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি অন্যদের জানান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহত আমিনুল ইসলামের বাবা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন।
এ বিষয়ে শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে।
এসআর