[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩

হঠাৎ পরীক্ষাকেন্দ্রে শিক্ষামন্ত্রীর পরিদর্শন, বাড়ল তৎপরতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ ২:৪৬ পিএম

সংগৃহীত ছবি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে আকস্মিক পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তার এ হঠাৎ উপস্থিতিতে কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়।


মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষা পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত অবস্থা নিশ্চিত করা হচ্ছে কি না— সে বিষয়ে খোঁজ নেন।


পরিদর্শনকালে কেন্দ্র সচিব, শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।


উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সিংগাইর উপজেলার ৬টি কেন্দ্রে মোট ২ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

এসআর

সম্পর্কিত খবর